সাংবাদিক বলরামকে হত্যার হুমকিতে প্রশাসন ভ্রুক্ষেপ করেনি অবশেষে লাশ উদ্ধার

সাংবাদিক বলরামকে হত্যার হুমকিতে প্রশাসন ভ্রুক্ষেপ করেনি অবশেষে লাশ উদ্ধার

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: বাগমতী নদীর ধার থেকে ৫০ বছর বয়সী বলরাম বানিয়া নামক এক সাংবাদিকের মৃতদেহ উদ্ধার।

গতকাল শুক্রবার নেপালের মাকওয়ানপুর জেলার ভীমপেডি ফাঁড়ি এলাকার পুলিশকর্মীরা তার মৃতদেহ উদ্ধার করেছে।

মাসখানেক আগে রুই গ্রাম-সহ নেপালের কয়েকটি সীমান্তবর্তী এলাকা চীন দখল করে নিয়েছে বলে, খবর প্রকাশ করেছিলেন এই বলরাম বানিয়া। নেপালের কৃষি মন্ত্রকের সার্ভে রিপোর্টের ভিত্তিতে এই সংবাদটি প্রকাশ করেছিলেন – সেখানকার বিশিষ্ট এই সাংবাদিক বলরাম বানিয়া।

তারপর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ জানিয়েছিল নিহতের পরিবার। প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কোনও ভ্রুক্ষেপ করেনি

সাংবাদিক বলরাম বানিয়ার মৃতদেহ উদ্ধারের পরেই তীব্র উত্তেজনা দেখে দিয়েছে নেপালের সাংবাদিক মহলে। চীনের দখলদারিত্বের বিরুদ্ধে নেপালের স্বার্থ তুলে ধরে সংবাদ পরিবেশন করার জন্যই, চীনের দালাল কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মদতেই বলরাম বানিয়াকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে, স্থানীয় দেশপ্রেমিক সংবাদ মাধ্যম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।