× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

নবীগঞ্জ প্রতিনিধি

সাংবাদিক তছনুর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
nobigonj

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনুর যুক্তরাজ্য গমন উপলক্ষে প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর উদ্দ্যোগে গতকাল সোমবার রাত ৮টায় নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে এক বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সাংবাদিক তছনুর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম,সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শাহ সুলতান আহমদ, এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সাবেক কোষাধক্ষ্য মোঃ শওকত আলী, সিনিয়র সদস্য মোঃ আবু তালেব, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ফোয়াদ হাসান রাজন, সাধারণ সম্পাদক অঞ্জন রায়, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, সাংবাদিক নাজমুল ইসলাম সাগর, ব্যবসায়ী রাসেল মিয়া প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনু সততা, স্বচ্ছতা ও বিচক্ষণতার সহিত তার দায়িত্ব পালন করে গেছেন। প্রবাসেও তিনি এই পেশায় যুক্ত থাকবেন বলে বক্তরা আশা প্রকাশ করেন। সভা শেষে বিদায়ী অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..