× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

চলছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে ভোটগ্রহণ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

উৎসবমুখর পরিবেশে এই প্রথম ছবিযুক্ত ভোট গ্রহন হচ্ছে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে)। এবারের নির্বাচনে ৩ হাজার ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে নির্বাচন। কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে এ নির্বাচনকে ঘিরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। নির্বাচনে ৫ প্যানেলে মোট ৮৯ জন প্রার্থী রয়েছেন। ডিইউজে ইতিহাসে এবারই সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সভাপতি ৫ প্রার্থী হলেন- আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী, নাসিমা আক্তার সোমা।  সাধারণ সম্পাদক পদে মোট ৮ প্রার্থী। এতে আকতার হোসেন,  অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..