সাংবাদিকনেতাদের ব্যাংক হিসেব তলবের পুনরাবৃত্তি না হয় সেগুলো দেখব -স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকনেতাদের ব্যাংক হিসেব তলবের পুনরাবৃত্তি না হয় সেগুলো দেখব -স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই আপনাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আমরা সেই জায়গায়টায় কিছু না করতে পারলেও ভবিষ্যতে যাতে এ রকম না সেটা আমি লক্ষ্য রাখব। আমি সবার সঙ্গে আলাপ করছি, এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংকসহ অন্যদের সঙ্গে আলাপ করছি। তাদের নিয়ে বসব। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেগুলো আমরা দেখব। এ মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত চিঠিটা অপ্রত্যাশিত।  বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিক নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমেই চিঠিটা গিয়েছে। যেখানেই গিয়ে থাকুক চিঠিটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকমভাবে যাওয়া উচিৎ হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে, আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধহয় জানতেন না কিছু। এই ঘটনা কীভাবে ঘটলো আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনি আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে চিঠি দেওয়া উচিত হয়নি। এটা নিয়ে আমরা একটু দেখে নেই। কোথা থেকে কি হয়েছে আমরা ব্যবস্থা নেব।

বৈঠককালে আওয়ামীপন্থী সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভুইয়া, ওমর ফারুক, সাজ্জাদ আলম খান তপু উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।