× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

সাংবাদিকদের ওপর হামলায় বরিশালে ছাত্রদল নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
সাংবাদিকদের ওপর হামলা

আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দিবালোকে দুইজন সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১২ জন নামধারী ও ১০জন অজ্ঞাতনামা আসামি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদি হয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।

শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, আদালতের গেটে সাংবাদিকের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, সাংবাদিকরা কোনো দলের নয়, তারা তাদের কাজ করবে এটাই স্বাভাবিক। সেই কাজে বাঁধা দেওয়া, সাংবদিকদের মারধর করা এবং তাদের মোটরসাইকেলে আগুন দেওয়া, ক্যামেরা-মোবাইল ভাঙচুর করার মতো সন্ত্রাসী কার্যক্রম করে কাউকে পার পেয়ে যেতে দেওয়া যাবে না। তাই আমরা আইনগতভাবে যেমন বিষয়টি দেখেছি, তেমনি সন্ত্রাসীর বিচারও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর কাছে দাবি করেছি।

এদিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিককে দেখতে গিয়েছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, নুরুল আমিনসহ অন্যান্যরা।

বিএনপির নেতৃবৃন্দরা বলেছেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যেকোন অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার রয়েছি। কারও ব্যক্তিগত ঝামেলার দায় দল কখনই নিবে না। আর দলের নাম ভাঙিয়ে যদি কেউ কোনো অন্যায় করে, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে সংবাদকর্মীদের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হামলাকারী ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীর সাথে জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তার গভীর সখ্যতা রয়েছে। যেকারণে সে নানা অপরাধ সংঘঠিত করে আসছে। ফলে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হলেও সোহেল রাঢ়ীকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বরিশাল জজ কোর্ট চত্বরে ২৭ মার্চ দুপুরে সাংবাদিক নুরুল আমিন রাসেল ও মনিরুল ইসলামকে মারধর করে আহত করে তাদের ক্যামেরা ভাঙচুর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..