× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি

সহযোগী অধ্যাপকদের পুর্ণবহালের দাবিতে শেবামেক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
শেবামেক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

কতিপয় স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) এর দুই সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের বদলি করিয়েছে।

বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং বদলিকৃত দুইজন সহযোগী অধ্যাপককে পূর্বের কর্মস্থলে পুনর্বহালের দাবিতে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন শেবামেকের ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেবামেকের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান রানা বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে শেবামেকের সহযোগী অধ্যাপক ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আকবর কবির এবং সহযোগী অধ্যাপক ও প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার সাহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পরিকল্পিতভাবে তাদের বদলি করিয়েছে। এই দুই স্যারের বদলি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই বদলিকৃত দুইজন সহযোগী অধ্যাপককে পূর্ণরায় তাদের দায়িত্বে পুনর্বহালের দাবি করছি। আমাদের দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হুমায়রা আনজুম জুঁই, মুজাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, আজগর হোসাইন, মাহমুদুল হাসান মুশফিক, খন্দকার নাজমুস সালেহীন, আলিফ ইসলামসহ ৫২তম ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..