× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

এসকে নাসির হোসেন

দেশের সর্বোচ্চ করদাতার স্বীকৃতি অর্জন গ্রামীণফোনের

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০২২
সর্বোচ্চ করদাতা গ্রামীণফোন

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার ও দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান গ্রামীণফোন, ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) কর্তৃক দেশের অন্যতম সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে। এ নিয়ে টানা সাতবারের মতো এ সম্মাননা অর্জন করলো গ্রামীণফোন।

 টেলিযোগাযোগ খাতে টেক সার্ভিস লিডার গ্রামীণফোনকে সর্বোচ্চ পরিমাণ কর প্রদানের জন্য সম্মানিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।

এ উপলক্ষ্যে বৃহৎ কর ইউনিটের আয়কর অনুবিভাগের কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজিত হয়।

 অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার সদস্য শাহীন আক্তার গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ইয়েন্স বেকারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব করপোরেট ট্যাক্স মো. মহসিন।

নিজেদের কর প্রদানের পাশাপাশি, অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করতে অনন্য দৃষ্টান্ত স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।বিগত অর্থবছরে গ্রামীণফোন আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিটে ৩,৫৪৯ কোটি টাকা অবদান রেখেছে।

এ নিয়ে গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, “টেলিনর ও গ্রামীণফোনে আমরা গভর্নেন্স নিশ্চিত করতে এবং আমাদের সকল কার্যক্রম দায়িত্বের সাথে পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।

টানা সাতবারের মতো এনবিআর থেকে এ স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত, যা আমাদের জাতীয় কোষাগারে ধারাবাহিকভাবে অবদান রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যেতে অনুপ্রাণিত করবে।

দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কর প্রদানকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি; কেননা, কর রাজস্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার মাধ্যমে যেকোনো দেশের উন্নয়নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সার্বিকভাবে কমিউনিটির ক্ষমতায়নে অবদান রাখবে।”

এর আগে, টানা ছয়বারের মতো, অর্থাৎ ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের মতো গ্রামীণফোন টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পায়।


এ ক্যটাগরির আরো খবর..