× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পিআইডি

সর্বোচ্চ অনলাইন বিল সংগ্রহের জন্য ঢাকা ওয়াসার পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
brac bank

সর্বোচ্চ অনলাইন বিল সংগ্রহের জন্য ব্র্যাক ব্যাংককে স্বীকৃতি দিয়েছে ঢাকা ওয়াসা। ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ঢাকা ওয়াসা’র বিল সংগ্রহের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক প্রথম স্থান অধিকার করেছে।

১৬ মার্চ ২০২৩ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থবছরের জন্য এই প্রশংসাপত্র হস্তান্তর করা হয়।

ব্র্যাক ব্যাংক গত কয়েক বছরে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা, ডিপিডিসি, ডেসকো, জীবন বীমা কর্পোরেশন-সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সাথে পেমেন্ট গেটওয়ে ও এপিআই সংযোগ স্থাপনের মাধ্যমে বিভিন্ন ভ্যালু-অ্যাডিং কালেকশন এবং পেমেন্ট সল্যুশন তৈরি করে ট্র্যানজেকশন ব্যাংকিংয়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

ঢাকা ওয়াসার সাথে পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের জন্য যে-কোনো সময় যে-কোনো জায়গা থেকে ইউটিলিটি বিল পরিশোধের দারুণ সুযোগ তৈরি করেছে ব্র্যাক ব্যাংক। বিল পরিশোধের জন্য কোনো শাখায় যাওয়ার প্রয়োজন না হওয়ায় গ্রাহকরা এখন এই সহজ এবং ঝামেলামুক্ত অভিজ্ঞতা পেমেন্ট উপভোগ করতে পারছেন।

এই স্বীকৃতি সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সরকারি সংস্থাগুলো এখন আমাদের অত্যাধুনিক পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই ইউটিলিটি বিল সংগ্রহ করতে পারছে। এটি যে-কোনো সময় এবং যে-কোনো জায়গায় রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং সার্ভিস-এর মাধ্যমে, গ্রাহকদের জন্য সহজ ও ঝামেলামুক্ত অর্থপ্রদানের অভিজ্ঞতা নিশ্চিত করে। পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বিঘ্নে পেমেন্টের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে, আমরা আরও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ তৈরি অব্যাহত রাখবো।


এ ক্যটাগরির আরো খবর..