× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেস্ক

এ যাবৎকালের সর্ববৃহৎ বৈচিত্র্যপূর্ণ বৈশাখী আয়োজন -ঢাবি উপাচার্য

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
সর্ববৃহৎ বৈচিত্র্যপূর্ণ বৈশাখী আয়োজন

এ যাবৎকালের সর্ববৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ বৈশাখী আয়োজন মানে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবার হয়েছে। বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাত্র ৮ দিনের মধ্যে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে এ আয়োজন সফল হয়েছে।

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ পর সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

কঠিন সময়ে সাংবাদিকরা আমাদের সাথে নিরবচ্ছিন্নভাবে ছিলেন বলেও ধন্যবাদ জানান তিনি।

বাংলা নববর্ষে বাংলাদেশের আপামর দেশবাশীকে সম্মান ও শুভেচ্ছা জানাই এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবার অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সবার সহযোগীতায় সেগুলো অতিক্রম করতে পেরেছি।

তিনি আরও বলেন, বড় মাপের একটি উৎসব আমরা বাধা-বিপত্তি ছাড়া শেষ করতে পেরেছি।

উপাচার্য বলেন, যে উদ্দ্যেশ্য নিয়ে জাতিসংঘ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেখানে তিনটি বিষয়। একটি ছিল আমাদের যত নৃগোষ্ঠী আছে এবং সংস্কৃতি আছে তা যেন তুলে ধরতে পারি। এবার কিন্তু সেটিই করা হয়েছে। এবার সব থেকে জাকজমকপূর্ণ এবং সবচেয়ে বৈচিত্রপূর্ণ শোভাযাত্রা বের করা হয়েছে।

তিনি বলেন, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ আয়োজন করতে ৮ কর্মদিবস আমরা পেয়েছিলাম, কিছুটা ষড়যন্ত্র ছিল কিন্তু তারমধ্যেও শিক্ষকরা ও শিক্ষার্থীরা মিলে সব কাজ করেছেন।

বহু মানুষের রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানে যে সম্ভাবনার দ্বার উম্মোচিত হয়েছে তা যেন আমরা হারাতে না দেই বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..