সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবে গ্রামীণফোন

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবে গ্রামীণফোন

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ নিয়ে প্রাহকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন। এর কমে তারা গ্রাহকরা রিচার্জ করতে পারবেন না।

নির্দেশনায়, প্রিপেইড গ্রাহকদের জন্য রিচার্জের সর্বনিম্ন সীমা নির্ধারণ করেছে গ্রামীণফোন। বুধবার (১০ জানুয়ারি) থেকে গ্রামীণফোনের গ্রাহকরা

কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, শুরু থেকেই গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ১০ টাকা ছিল। তবে ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।