× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, সরেজমিনে তদন্ত কমিটি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
সরেজমিনে তদন্ত কমিটি

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমের বিরুদ্ধে সনদের বিনিময়ে ১ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সরেজমিনে তদন্ত কমিটি।

ভুক্তভোগী অনন্যা বিনতে রহমান বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সেবা বিভাগে অভিযোগ জমা দেন।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে ফেনী জেলার সিভিল সার্জন ডা. রফিক-উস্‌-ছালেহীনের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করতে হাসপাতালে আসেন।

এসময় তদন্ত কমিটি অভিযোগকারী অনন্যা বিনতে রহমান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ছৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমকে জিজ্ঞাসাবাদ করেন।

যদিও গণমাধ্যমকে তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্ত কমিটির প্রধান  ফেনী জেলার সিভিল সার্জন ডা. রফিক-উস্‌-ছালেহীন।

অভিযোগকারী অনন্যা বিনতে রহমান বলেন, আমি আদালতের নির্দেশে হাসপাতালে ভর্তি হই। আমার আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করাই। কিন্তু সনদ নিতে গেলে আবাসিক মেডিকেল অফিসার আমার কাছে ১লাখ টাকা দাবি করে। নইলে আমার বালাম খালি রাখবে বলে জানায়। তাই আমি বাধ্য হয়ে অভিযোগ জমা দিয়েছি।

এবিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


এ ক্যটাগরির আরো খবর..