বিডিএমডাব্লিউ রিপোর্টঃ বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠি সনাতন ধর্মালম্বীদের আরাধ্যা দেব-দেবীর মূর্তি ভাঙ্গা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। এবার ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় সরস্বতী পূজার প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত ২২শে জানুয়ারি ২০১৮ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় সরস্বতী পূজার প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
ঘটনা স্থলে খাদিমুল (২৮) :পিতা : রহিম( মৃত) নামক এক দৃষ্কৃতি হাতেনাতে ধরা পড়ে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পুলিশ প্রশাসন জেলা পুলিশ সুপার ফারাত আহমেদের নির্দেশে ভাঙ্গা প্রতিমাটাও থানায় নিয়ে চলে আসে।





