সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসারিত করতে আগ্রহী -কৃষিমন্ত্রী

ঢাকা, ১৯ আষাঢ় (৩ জুলাই) : কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসারিত করতে অত্যন্ত আগ্রহী। অনেক বছর ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা এবং মাত্রা উন্নতি হয়েছে। গণতন্ত্র, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা এবং বাক্ স্বাধীনতা সমৃদ্ধ করতে এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তায় অবদান রাখতে সহায়তা করেছে এই সম্পর্ক।

মন্ত্রী আজ রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৪৩তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও রাষ্ট্রদূত অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ঐতিহাসিক বীরত্বপূর্ণ এবং বিপ্লবী যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে। বাংলাদেশ সরকার এবং আমি এ মহিমান্বিত দিনের এ উদ্যাপনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকার ও জনগণ এ রক্তের মূল্য ও তাৎপর্য অনুভব করতে পারে।

বাংলাদেশ সোনার বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সঠিক দিকে যাচ্ছে – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও স্বপ্নদর্শী নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশে পরিণত করতে, ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র হবে এ উন্নয়নের অংশীদার।

এর আগে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন কৃষিমন্ত্রী। আজ রাজধানীর কাওরান বাজারস্থ প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।