× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

সরকার বিরোধী ষড়যন্ত্রে ছাত্রদলের সভাপতি মাসুদ গ্রেপ্তার

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাসুদ পারভেজকে তার শহরের বেউথা বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানান, আটক জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ সরকার বিরোধী বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, মাসুদ পারভেজ বিএনপি’র রাজনীতি করে এইটাই তার অপরাধ। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি জেলা ছাত্রদলের সভাপতি। নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো কাজের সঙ্গে তার সম্পৃক্ত নেই। আর নাশকতার পরিকল্পনার অভিযোগ কল্পনাপ্রসূত।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট মামলা থাকলে তিনি আইনি লড়াই করবে। কিন্তু শুধুমাত্র রাজনীতি করার কারণে কাউকে অহেতুক আটক করা ঠিক নয়। তিনি অবিলম্বে আটক জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মাসুদ পারভেজের মুক্তি দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..