× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

“সরকার বিনামূল্যে এইডস রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে ”: স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
“সরকার বিনামূল্যে এইডস রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে ”: স্বাস্থ্যমন্ত্রী

আজ ১ ডিসেম্বর, ২০২১ তারিখ বিশ্ব অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। এইডস এর সংক্রমণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এবারের বিশ^ এইডস দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য “সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ”।  (End Inequalities. End AIDS. End Pandemics.)| 

দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকালে মহাখালিস্ত বিসিপিএস অডিটোরিয়াম হলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিশ^ স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বারদান জং রানা ( Dr. Bardan Jung Rana   ), মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোঃ খুরশীদ আলম, পরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর) ও লাইন ডাইরেক্টর টিবি-লেপ্রোসী ও এইডস/ এসটিডি প্রোগাম। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এইডস রোগের চিকিৎসা সেবা প্রসঙ্গে সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকার অন্যান্য রোগের ন্যায় এইডস এর পরীক্ষা ও চিকিৎসা সেবা বিনামূল্যে দিচ্ছে। দেশের ১১টি সরকারি হাসপাতাল থেকে এইডস আক্রান্ত রোগীরা বিনামূল্যে সরকারি এই চিকিৎসা সেবা পাচ্ছে। করোনার এই সংকটকালেও সরকার এইডস রোগীদের পরীক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। নিকট ভবিষ্যতেই এইচআইভি টেস্টিং কার্যক্রম দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল সম্প্রসারণ করা হবে।”

সড়কে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান,“শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলির সাথে আমার সহানুভূতিশীল রয়েছি। তবে, সড়কে এভাবে দলবেধে চলাফেরা করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। এতে করে আন্দোলনকারীদের পাশাপাশি তাদের পরিবারও আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে সে বিষয়টিও তাদেরকে ভাবতে হবে। ”

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম এইচআইভি সনাক্ত হয় ১৯৮৯ সালে। বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১% নিচে। তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এ সংক্রমণ কিছুটা বেশি। দেশে বর্তমানে সম্ভাব্য এইচআইভি আক্রান্তের সংখ্যা ১৪০০০। দেশে গত ১ বছরে নতুন আক্রান্তদের মধ্যে সাধারণ জনগোষ্ঠী ১৮৬ জন (২৬%), রোহিঙ্গা ১৮৮ জন (২৬%), বিদেশ ফেরত প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্য ১৪৪ জন (২০%), ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী ৬১ জন (৮%), নারী যৌনকর্মী ১৭ জন (২%), সমকামী ৬৭ জন (৯%), পুরুষ যৌনকর্মী ৫৩ জন (৭%), ট্রান্সজেন্ডার ১৩ জন (২%)।


এ ক্যটাগরির আরো খবর..