সরকার পতনের মূল কারণ হবে ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অনেক কিছু করছেন। অনেক অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগ জয়বঞ্চিত হয় তার জন্য একমাত্র দায়ী থাকবে ছাত্রলীগ। ছাত্রলীগের কর্মকাণ্ডই আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ হবে। বললেন শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।

শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এর আগে অনুষ্ঠানে ডাটা সেন্টারের পরিচালকের বক্তব্য চলাকালে শাবিপ্রবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন মিছিল নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশ করেন।

এ সময় ছাত্রলীগের স্লোগানের কারণে কিছুক্ষণের জন্য বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন অধ্যাপক ড. জহির উদ্দিন আহমেদ।

পরে ড. জাফর ইকবাল বলেন, রুহুল তোমরা যে কাজটি আজকে করলা, তা কোনোভাবেই উচিত হয়নি। মঞ্চে যারা বসে আছেন সবাই তোমার সিনিয়র কিংবা দেশের বিভিন্ন অঙ্গনে নিজ নিজ মেধায় সুপ্রতিষ্ঠিত।

তাদের সামনে তোমার এ দাম্ভিকতা কোনোভাবেই উচিত হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।