ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১৪২ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ অক্টোবর’২০১৭ঃ  ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১৪২ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে।

এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ৭২ জন, শৈলকুপা থেকে ৩১ জন, মহেশপুর থেকে ১৪ জন, কালীগঞ্জ থেকে ৬ জন, হরিণাকুন্ডু থেকে ১০ জন ও কোটচাঁদপুর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।