এমবিবিএস কোর্সের ভর্তির প্রশ্নপত্র ফাঁসের ঘটনা গুজব

বিশেষ প্রতিবেদকঃ  সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকাসহ সারাদেশে ২০টি কেন্দ্রে ৩৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। শান্তিপূর্ণভাবে যেন পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য সংশ্লিষ্টরা পুরো বিষয়টি মনিটরিং করছেন। দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় বেলা ১১ টায়।

দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। এ ছাড়া পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।

গতবারের মতো এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা হয়। আদালতের নির্দেশে এবার দ্বিতীয়বার ভর্তিচ্ছু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।