× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকার দুর্যোগ মোকবিলায় শতভাগ সফল -প্রবাসী কল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলায় শতভাগ সফল। দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা হচ্ছে। বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী রবিবার গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বন্যাকবলিত এলাকার খোঁজখবর এবং ত্রাণ সহায়তায় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে নিয়োজিত রেখেছেন। সরকারের এ ক্ষেত্রে কোনো ত্রুটি নেই। যেখানেই বানভাসি মানুষের খবর পাওয়া যায়, সেখানেই ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার।

গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহীম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, এএসপি সার্কেল (গোয়াইনঘাট) নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে প্রধান অতিথি উপজেলা শহিদ মিনার চত্বরে ৬ দিনব্যাপী কৃষি বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক হোসেনসহ পদস্থ কর্মকর্তাগণ এবং গোয়াইনঘাট সরকারি কলেজের রজত জয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..