× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বিএনপি -রিজভী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
সরকারের পতন

সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগর থেকে সাইনবোর্ড পর্যন্ত হরতালের সমর্থনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। সরকারের পতনের দাবিতে বিএনপির নেতাকর্মী ও জনগণ জেগে উঠেছে। তারা মাঠে নেমেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের ব্যারিস্টার আবিদুল হক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু প্রমুখ।

এর আগে, শনিবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। পাশাপাশি রাজধানীর আরামবাগে সমাবেশ শেষে একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।


এ ক্যটাগরির আরো খবর..