স্টাফ রিপোর্টারঃ একসময় নিয়োগকর্তাদের ইচ্ছানুযায়ী গৃহকর্মীদের চলতে হতো। পেটেভাতে গৃহকর্মীরা কাজ করত, এর কিছুটা পরিবর্তন হয়েছে। সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ প্রণয়ন করা হয়েছে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম এমপি।
আজ শনিবার রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে গৃহ শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫’ তে বলা আছে, ১২ বছরের শিশুরা গৃহকর্ম হিসেবে হালকা কাজ করতে পারবে। কিন্তু নতুন আইনে এটি পরিবর্তন করা হচ্ছে (১৪ বছরের নিচে কেউ কোনো ধরনের কাজই করতে পারবে না)। পাশাপাশি শিশুদের নিয়োগ জরিমানা ও শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।





