× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক মামলা দিয়েছিল: রিজভী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনকে সম্পূর্ণ বেআইনি বললেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

রিজভী আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুদক কর্তৃক রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরূপে বেআইনি। কেননা এটি দুদকের আইনে নেই। উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন-বিষয়টি আইনে আছে কি না সেটির ব্যাখ্যা প্রয়োজন।

তিনি বলেন, স্বপ্রণোদিত হয়ে নয়, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক মামলা দিয়েছিল। একই কারণে এখন সাজা বাড়ানোর আবেদন করেছে।

দেশে চলতে থাকা ১৩৩ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশন সবকিছু জেনেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

বিএনপি এ নেতা আরও বলেন, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন-নির্বাচনকালীন সরকার হবে বর্তমান সংসদে প্রতিনিধিত্বশীল সদস্যদের নিয়ে। আপনি ঠিকই বলেছেন-কারণ এজন্যই আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে, সামনে নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত, এটি শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সুতরাং একতরফা নির্বাচন করতে আপনারা যে সবকিছু ঠিকঠাক করে রেখেছেন এটি কারো জানতে বাকি নেই।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..