× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

নিউজ ডেস্ক

সরকারের অন্যতম বড় অর্জন হলো সাফল্যের সাথে কোভিড-১৯ নিয়ন্ত্রণ -আবুল হাসানাত আবদুল্লাহ

admin
হালনাগাদ: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
আবুল হাসানাত আবদুল্লাহ্‌

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম বড় অর্জন হলো সফল্যের সাথে কোভিড-১৯ নিয়ন্ত্রণ।

আবুল হাসানাত আবদুল্লাহ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে নিজ বাসভবন চত্বরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় হাসপাতালের পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত বলেন, বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাস মানব সভ্যতাকে ইতিহাসের এক চরম বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ মহামারির ক্রান্তিলগ্নে বর্তমান সরকার সীমিত সম্পদ ও সামর্থ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে। সরকার গৃহীত পদক্ষেপসমূহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, করোনাকালীন সময়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা দিয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির সেবার মান আরো সম্প্রসারণ ও গণমুখী করার পরামর্শ দেন। তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..