× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

সরকারি ব্যাংকের প্রধান সমস্যা খেলাপি ঋণ : অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  ‘সরকারি ব্যাংকের প্রধান সমস্যা হচ্ছে খেলাপি ঋণ।’ তবে এই সমস্যা থেকে উত্তরণে সরকারি ব্যাংকগুলোকে একীভূতকরণের পক্ষপাতি নন বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত কার্যকর উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ে দাতাদেশগুলোর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ঋণের সর্বোচ্চ সীমার ক্ষেত্রে যেসব সুবিধা দেওয়া হয়, তার সঠিক বাস্তবায়ন করতে পারছে না সরকারি ব্যাংক।’ এ কারণে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের হার বাড়ছে বলেও মনে করেন অর্থমন্ত্রী।

ব্যাংকের সংখ্যা নিয়ে ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রশ্ন তুললেও অর্থমন্ত্রী মনে করেন, ব্যাংকের সংখ্যা আরো বাড়তে পারে। এ ছাড়া চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আবার আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..