মণীষ চন্দ্র বিশ্বাস,গৌরনদীঃ আজ বৃহস্পতিবার সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিলের অায়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ’র সভাপতির বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ সিকদার, মানিক লাল আচার্য্য, শক্তি বিশ্বাস, মোঃ বাদশাহ সিকদার রোকনুজ্জামান পনির,মোঃ শহিদুল ইসলাম, সৈয়দা সুরাইয়া নাছরিন, মাসুমা পারভীন, আখতারুজ্জামান সুমন , মোঃ শাহ আলম বেপারী, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ এমদাদ উল্লাহ, পবিত্র গীতা থেকে পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী দীপঙ্কর চক্রবর্তী, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী টমাস ঢালী ।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অনান্য শিক্ষক, পরীক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মহিউদ্দিন।
এ ক্যটাগরির আরো খবর..