× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

সরকারি খালের জায়গা ভরাট করে বহুতল ভবন নির্মাণের নিউজের সত্যতা পেলেন প্রশাসন 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
নিউজের সত্যতা

মাদারীপুরের ডাসারে সরকারি খালের জায়গা ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের নিউজের সত্যতা পেয়েছেন প্রশাসন।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।
সরজমিন ও অনুসন্ধানে গিয়ে জানাগেছে, ডাসার উপজেলার ৩৩ নং ধামূসা মৌজার ১ খতিয়ানে বিআরএস ৭২১ নং দাগে এবং নকশায় খালের অবস্থান।অতিতে রাস্তার পাশে একটি খালের অবস্থান  ছিল।কালক্রমে সরকারি খালের জায়গা অবৈধভাবে দখল করে ইতিমধ্যে   কাঁঠালতলা বাজারে অধিকাংশ দোকান ও পাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠে ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন ও সৈয়দ শাহআলমের বিরুদ্ধে। নতুন করে সরকারি খালের  জায়গা ভরাট করে পাঁকা বহুতল ভবন, হাসপাতাল ও মার্কেট নির্মাণের কাজ করছেন ঠিকাদার সৈয়দ শাহআলম। ব্যক্তি মালিকানায় সরকারি খাল দখলে যাওয়ায় এলাকাবাসীর  মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
কৃষি প্রধান এলাকা হওয়ায় পানির প্রবাহ ঠিক রাখতে সরকারি খাল দখল মুক্ত করতে ইতিমধ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দুই ভূমিদস্যুর বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছিলেন এলাকাবাসী।সরকারি খালের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে দৈনিক দেশের কন্ঠ পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে ধারাবাহিকভাবে নিউজ প্রকাশ করেন, গণমাধ্যম কর্মীরা।এরপরেই টনক নড়ে উপজেলা প্রশাসনের।এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খালের জায়গার উপর অবৈধ স্থাপনা  দখলমুক্ত করতে সীমানা নির্ধারণের জন্য গত বুধবার বেলা ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত জায়গা মেপে আংশিক খালের সীমানা নির্ধারণ করেন,উপজেলা প্রশাসন।এতে দখলদার সৈয়দ শাহআলমের নবনির্মিত ভবনের আংশিক সরকারি খালের জায়গায় স্থাপনা খুটিসহ আংশিক পড়ে যায়।জায়গার সীমানা নির্ধারণে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন,মাদারীপুর ডিসি অফিসের কানুনগো সনাতন কর্মকার,সার্ভেয়ার মো. মহিউদ্দিন, উপজেলা সার্ভেয়ার সামচুল আলম,ডাসার ইউনিয়ন তহশিলদার মো.ইলিয়াস হোসেন,চেইনম্যান সেলিম প্রমুখ।এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দখলদার সৈয়দ শাহআল অবৈধ স্থাপনার বিষয়টি স্বীকার করে বলেন ,সরকারি খালের জায়গায় আমার যতটুকু স্থাপনা পড়েছে,আমি তা নিজ খরচে ভেঙে দিব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন,সৈয়দ শাহআলমের  যতটুকু সরকারি খালের জায়গায়  অবৈধ স্থাপনা নির্মাণ করছেন তা নিজ খরচে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন।সঠিক সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আইন তার নিজের গতিতে চলবে।তিনি আরও জানান,সময়ের সল্পতার কারণে আজকে পুরো খালের সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। বাকি খালের অংশটুকু পর্যায়ক্রমে মেপে সীমানা নির্ধারণ করে বের করা হবে।সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..