× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না -স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি

আমাদের ইসলাম ধর্মে বলা আছে, লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন। অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই তো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটা যদি মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

উপদেষ্টা আজ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এ স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিজয়া দশমী। বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন সারাদেশে খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।

পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ উপস্থিত সনাতনধর্মাবলম্বীর অনেকেই গুলশান ও বনানী এলাকায় যথাযথভাবে পূজা-অর্চনা পালনের জন্য স্থায়ীভাবে একটি জায়গা বরাদ্দের প্রয়োজনীয়তায় কথা তুলে ধরেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..