× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

সমুদ্রের সম্পদ আহরণ করতে পারলে দেশের ইকোনমি বাড়বে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব (এনবিপি, এনডিসি, পিএসসি) বলেছেন, ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের মাধ্যমে সমুদ্রের গোটা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা সৃষ্টি হয়েছে। এতে বিদেশী কোম্পানীর আগমন বাড়বে। আমাদের দেশের ভবিষ্যৎ এখন সমূদ্র। সমুদ্রের তলায় যে মূল্যবান সম্পদ রয়েছে তা ঠিকমত আহরণ করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশ প্রবেশ করবে ব্লু-ইকোনমিতে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরে ভৈরব নদী পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন। তিনি আরও বলেন, শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তি মিশনেও বাংলাদেশ নৌবাহিনীর  জাহাজ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর বহর আরও বাড়ছে।

মঙ্গলবার বেলা এগারটার সময় মুজিবনগর উপজেলার রতনপুর-রসিকপুর স্লুইজ গেটের কাছে উপস্থিত হয়ে তিনি খনন কাজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিইডব্লিউ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশীদ মালিক, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু।

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, নারায়নগঞ্জ এর মাধ্যমে ভৈরব নদীর খনন কাজ বাস্তবায়িত হচ্ছে। মোট ৭০ কোটি ৬৫ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে নদীটির মুজিবনগর ও সদর উপজেলার ২৯ কিলোমিটার খনন করা হবে। চলতি বছরের ২৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৮ কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে ২০১৭ সালের জুন মাসে।

খনন কাজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে তিনি হেলিকপ্টার যোগে মুজিবনগর কমপ্লেক্সে নেমে স্মৃতিসৈৗধে পুষ্পমাল্য অর্পণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..