সমাবেশের অনুমতি না পেয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

সমাবেশের অনুমতি না পেয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল । রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (৪ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মিরপুর-১ গোলচত্বর থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে দলটির নেতাকর্মীরা কারাগারে থাকা জামায়াত নেতাদের মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানান স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম।

বিক্ষোভ মিছিল শেষে টেকনিক্যাল মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, নায়েবে আমির গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।