× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

রুপন কর অজিত

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সমন্বয় কমিটি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় বিশেষ বর্ধিত সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।
আগামী ২৯ ডিসেম্বর জনসভা উপলক্ষে শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতাদের সম্মতিক্রমে ছয় সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির প্রধান সমন্বয়ক হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদায়) আবুল হাসানাত আব্দুল্লাহ। সমন্বয়ক হলেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এছাড়া যোগাযোগ ও আপ্যায়ন কমিটিতে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক।
জনসভা সফল করতে গঠিত শৃঙ্খলা কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।
সভা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, আজকে আমরা যে সভা করেছি সেখানে বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়েছে, তাই তার প্রতি কৃতজ্ঞতা জানাতে মানুষ স্বতস্ফুর্তভাবে এ জনসভায় অংশগ্রহণ করবেন এবং তার বক্তব্য শুনবেন। আমরা আশাকরি দক্ষিণাঞ্চলের উন্নয়নের গতি ও ধারাকে অব্যাহত রাখতে মানুষ এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।


এ ক্যটাগরির আরো খবর..