× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

সব কোর্ট হাসিনার কোর্ট: গয়েশ্বর

admin
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সব আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় কী হতে পারে তা আমরা অনুমান করতে পারছি। কারণ, দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টসহ সকল কোর্ট হাসিনার কোর্ট। প্রধান বিচারপতি এস কে সিনহার বিদায় প্রক্রিয়ায় যা প্রমাণিত হয়েছে।’

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘গণতন্ত্র ফিরে পাওয়া ও আগামী নির্বাচন সুষ্ঠু করার পূর্বশর্ত শেখ হাসিনার বিদায়। তাই ক্ষমতাসীন সরকার কয়েকদিন পরপর যে মহড়া দিচ্ছে তাতে জনগণের সাড়া নেই। জনগণ সাড়া দিচ্ছে না। তারাও চায় সরকারের পরিবর্তন।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী ছাত্র ফোরাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সৎ সাহস নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নিন। পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনে অংশ নিন।’ ৭ মার্চ প্রসঙ্গে তিনি বলেন, ‘৭ মার্চের ঘোষণাকে গুরুত্বপূর্ণ করেছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা।’

গয়েশ্বর বলেন, ‘ক্ষমতাসীন সরকারকে আমলারা ভয়ে জ্বি স্যার, জ্বি স্যার বলে থাকেন। যদিও তারা বেশিদিন কারো পক্ষে থাকতে চায় না, সব সময় চায় পরিবর্তন। কেননা পরিবর্তন হলে তাদের আরও কিছু নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। জেলের তালা আমাদের ভাঙ্গতে হবে না। শেখ হাসিনাকেই জেলের তালা খুলতে হবে, সেখানে তাদেরও থাকতে হবে। তালা না খুললে সেখানে তাদের জায়গা সংকুলান হবে না।’ গয়েশ্বর বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে অপকর্ম করবেন, আর জনগণের অধিকার কেড়ে নেয়া হবে এমনটা চলতে পারে না।’

ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্যে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..