× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোটার

সব অপশক্তি দমনের শপথ নেওয়ার আহ্বান তথ্য মন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
hasan mahmud

জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোর পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অপশক্তি। সব অপশক্তি দমনের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে, সেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট। এই অপশক্তি যদি বাংলাদেশের অগ্রগতির চাকা ধরে না রাখত, তাহলে বাংলাদেশ বহুদূর যেতে পারত।

তিনি বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। আজ সেই শপথ নেওয়ার দিন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, সব অপশক্তি দমন করে প্রতিবন্ধকতা উপড়ে ফেলে জাতির পিতার সোনার বাংলা রচনায় আজ আমাদের শপথ নেওয়ার দিন।


এ ক্যটাগরির আরো খবর..