× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রীম টিকেট মিলবে ৩ মার্চ থেকে, চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন বেনাপোল বলফিল্ড মাঠকে ঈদগাহে রূপান্তরের উদ্যোগ স্থগিতের দাবি কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার ইসরায়েলে দুদিনের রাষ্ট্রীয় সফরে মোদী আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী মৃত্যুর মুখে শ্যামনগরের ‘আইবুড়ি’ নদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি 

সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন দিবস-২৬ উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’ পাইকগাছা উপজেলা শাখা। বুধবার(২৫ ফ্রেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজনে ছিল সচেতনতামূলক প্রচারণা, পরিবেশবান্ধব উপকরণ বিতরণ, হ্যান্ড পেইন্টিং ও মানববন্ধন।

দিবসটি উপলক্ষে খুলনা-০৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় এর হাতে সুন্দরবন সুরক্ষার বার্তাসংবলিত পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেন সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সদস্য আঃ সামাদ। এ সময় বক্তারা সুন্দরবন রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে সংগঠনের সদস্যরা হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরেন। উপজেলা চত্বর, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে কাপড়ের ফেস্টুন টানিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে স্থানীয় মুদি দোকানগুলোতে পলিথিনের বিকল্প হিসেবে হাতে তৈরি কাগজের ঠোঙ্গা বিতরণ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য, জলবায়ু নিয়ন্ত্রণে এর ভূমিকা এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় এর গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করা হয়।

উপজেলা পরিষদ গেটে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের পরিবেশ ও অর্থনীতির জন্য সুন্দরবনের অবদান অপরিসীম। বন উজাড়, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তরুণদের এই সচেতনতামূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবুজের অস্তিত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..