সবাইকে নিজেকে সুরক্ষিত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে নিজেকে সুরক্ষিত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি।

করোনার দ্বিতীয় ঢেউ যখন এলো, আমরা নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিচ্ছি। আমি সবাইকে বলবো স্বাস্থ্যবিধিটা যেন সবাই মেনে চলেন। টিকা দেওয়া থেকে শুরু করে সবরকম ব্যবস্থা আমরা নিচ্ছি। সবাইকে নিজেকে সুরক্ষিত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে সদ্যপ্রয়াত সংসদ সদস্যদের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে প্যালেস্টাইনের ওপর ইসরায়েলের হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সেটা সত্যি অমানবিক। ছোট ছোট শিশুদের ওপর অত্যাচার। সেই শিশুদের যে কান্না, তাদের সেই আর্তনাদ, মাতৃ-পিতৃ হারানোর বেদনা সহ্য করার মতো না।

ইসরায়েল কর্তৃক একের পর এক হত্যাযজ্ঞ। এর আগেও এভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে।

এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। যারা মারা গেছেন তাদের আত্মার মাকফেরাত কামনা করি। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে এবং সহযোগিতা করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।