× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাজেদা চৌধুরীর পক্ষে কাজ করার আহব্বান লাবু চৌধুরীর

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের সালথায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করার আহব্বান জানান শাহদাব আকবর লাবু চৌধুরী। শনিবার বিকাল ৪টায় উপজেলার গট্টি ইউনিয়নের জয়জাপ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্যেশে সংসদ উপনেতাপুত্র লাবু চৌধুরী আরো বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন আপনাদের জন্য বিলিয়ে দিয়েছেন। নিজের কথা কখনও ভাবেননি। তিনি এখনও জনগণের কথা ভাবেন। তাই আমার মায়ের শেষ বয়সে আপনারা তার পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে কাধে কাধ মিলিয়ে আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মান্নান খান, মানিক মাতুব্বার, আ: কুদ্দুস খান, খোরশেদ খান, টিটন মিয়া, আইয়ুব আলী ঠাকুর, সলেমান খান, জীবন কুমার সরকার, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন মাতুব্বার, হেলাল মাতুব্বার, আরশাদ মোল্যা, বকুল তালুকদার, মোমিন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক রানা আহম্মেদ জয় প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..