× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক

সবজি রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হবে – কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
সবজি রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হবে - কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবারের নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

পুষ্টিসমৃদ্ধ খাবারের মধ্যে শাকসবজি ফলমূল উৎপাদনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। ফলে গত ১২ বছরে সবজির উৎপাদন বেড়েছে সাত গুণ, আর বর্তমানে ১ কোটি ৯৭ লাখ টন সবজি উৎপাদন করে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। তিনি বলেন, দেশে সবজি রপ্তানির সম্ভাবনা অনেক। অচিরেই সবজি রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎসে পরিণত হবে।

মন্ত্রী আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় সবজি মেলা ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবজির বিপণনে কিছুটা সমস্যা রয়েছে। চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীসহ অনেক সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধান করতে পারলে সবজির ন্যায্যমূল্য নিশ্চিত হবে। সবজির দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং বাণিজ্য মন্ত্রণালয় সবাইকে কাজ করতে হবে যেন সবজির দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।

এ সময় মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোঃ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী কেআইবি অডিটোরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, সামনে রোজা আসছে। শাকসবজির দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সবজির যে উৎপাদন হয়েছে প্রাকৃতিক দুর্যোগ না হলে রোজায় পণ্যের দাম বাড়বে না।

উল্লেখ্য, মেলা আগামী ২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..