× Banner
সর্বশেষ
ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সেবায় ব্যর্থ শৈলকুপা পৌরসভা, কর দিলেও মিলছে না নাগরিক সুবিধা

নিজস্ব প্রতিবেদক

সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি

স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেনএকটি সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি। ব্যক্তিসমাজ ও রাষ্ট্র এই তিনটি স্তর একে অপরের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত।

আমরা যদি ভিন্নমত ও বিভেদ ভুলে একটি টিম হিসেবে কাজ করিতাহলে উন্নয়নসুশাসন ও ন্যায়ভিত্তিক সফল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের মনে রাখতে হবে একটা বিধ্বস্ত অর্থনীতিবিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা জনগণের ট্যাক্সের টাকায় চলি তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক ‘মতবিনিময় সভা’য় তিনি এসব কথা বলেন।  সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যাবলির ওপর উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেনবিগত পনের বছরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে দুর্বল,অকার্যকর বা আস্থাহীন হয়ে পড়েছিলসেগুলো পুনরায় সচল ও কার্যকর করতে সরকার এখন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা মানে কেবল প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রতিষ্ঠানই একটি শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি। তাই সরকারের এই পুনর্গঠন কার্যক্রম টেকসই ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

মন্ত্রী আরো বলেনগ্রামের মানুষ কষ্টে রয়েছে এটি শুধু একটি আবেগের কথা নয়বরং একটি বাস্তব সামাজিক সত্য। তাদের কষ্ট লাঘব করা রাষ্ট্রসমাজ ও সচেতন নাগরিক সবারই দায়িত্ব। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্রমান্বয়ে গ্রামের মানুষের কষ্ট দূর করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর পরিষ্কার বার্তা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দূর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে সরকারের অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেনএই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত। সকলের সহযোগিতার মাধ্যমে উন্নয়ন ও গণতন্ত্র সম্মুন্নত রেখে যেনো জনগণের কাছে যেতে পারি।

দূর্নীতিমুক্ত একটি রাষ্ট্র বির্নিমাণে সকলে মিলে কাজ করতে হবে। নির্বাচনী ইশতিহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় এগুলো জনগণের সঙ্গে করা একটি সামাজিক চুক্তি। তাই মানুষের জন্য একটি নিরাপদন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী পরিবেশ তৈরিতে এই মন্ত্রণালয়কে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সর্বোপরিদলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করলেই নির্বাচনী ইশতিহার ও ৩১ দফার বাস্তবায়ন সম্ভব হবে। একটি কল্যাণমুখীমানবিক ও টেকসই রাষ্ট্র গঠনে এই মন্ত্রণালয়ের সক্রিয় ও আন্তরিক উদ্যোগই হতে পারে পরিবর্তনের প্রধান চালিকা শক্তি।

 সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..