× Banner
সর্বশেষ
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

সপ্তাহের প্রথম দিনই নিম্নমুখী ধারায় সূচক

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

সপ্তাহের প্রথম কার্যদিবসেই নিম্নমুখী প্রবণতায় দেশের দুই পুঁজিবাজার। রোববার দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৭৯৫ পয়েন্টে। তবে লেনদেনের গতি গত কার্যদিবসের চেয়ে আজ কিছুটা বেড়েছে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩১ পয়েন্ট।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩৪০ কোটি টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ৫২ কোটি টাকা বেশি। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৮৮ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির। কমেছে ১৮৮টির। অপরিবর্তিত ৪৪টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, জেনেক্স ইনফোস, সিঙ্গারবিডি, পাওয়ার গ্রিড, মুন্নু স্টাফলার, সায়হাম কটন ও ন্যাশনাল টিউবস।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৮১১ পয়েন্টে। মোট লেনদেন হয় ৭৭২ কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..