× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার

Dutta
হালনাগাদ: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

রোববার (২৩ জানুয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।  ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪২৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৭২টির এবং অপরির্বতিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

রোববার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, ফু-ওয়াং, বিএসসি, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সোনালি পেপার, ফরচুন সু, সাইফ পাওয়ার, লিন্ডে বিডি ও এসিআই।

এর আগে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ১০ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৭ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট কমে ২০ হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ৪৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮৯টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানি শেয়ারের দর।


এ ক্যটাগরির আরো খবর..