× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সন্ধ্যায় নিখোঁজ যুবক-সকালে পুকুরে মিলল লাশ

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০২২
সন্ধ্যায় নিখোঁজ যুবক-সকালে পুকুরে মিলল লাশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের ১২ঘন্টা পর এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত মো.শাহীনুর রহমান সোহেল (৪২) উপজেলার বাটইয়া ইউনিয়নের মেস্ত্রী বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।

শুক্রবার (৩ জুন) সকাল ৬টার দিকে উপজেলার উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মেস্ত্রী বাড়ির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির লোকজন শুক্রবার সকালে ফজরের নামাজ পড়তে উঠলে পুকুরে সোহেলের মরদেহ ভাসতে দেখে উদ্ধার। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এসআই আরো জানান, নিহতের স্বজনেরা জানায় সোহেল আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় মুখ-হাত ধুতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বেলা ১১টার দিকে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..