× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ পাঁচদিনের সরকারি সফর শেষে সৌদি আরব থেকে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সৌদির স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ত্যাগ করবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

সফরে গতকাল সোমবার মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মসজিদে নববীতে এশা ও তারাবির নামাজও আদায় করেন তিনি।

পাঁচদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মধ্যকার বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। মুসলিম উম্মাহর শান্তি কামনায় একযোগে কাজ করার ঘোষণা দেন তাঁরা।


এ ক্যটাগরির আরো খবর..