× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা ডেকেছেন তিনি।

শনিবার (৫ এপ্রিল) দুপুরের পর এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ জরুরি সভা ডেকেছেন। এতে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে আলোচনা হবে।

সভায় শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে, নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।

এশিয়ার দেশগুলোর মধ্যে চীনে-৩৪ শতাংশ, ভিয়েতনাম-৪৬ শতাংশ, তাইওয়ান-৩২ শতাংশ, জাপান-২৪ শতাংশ, ভারত-২৬ শতাংশ, দক্ষিণ কোরিয়া-২৫ শতাংশ, থাইল্যান্ড-৩৬ শতাংশ, মালয়েশিয়া-২৪ শতাংশ, কম্বোডিয়া-৪৯ শতাংশ, বাংলাদেশ-৩৭ শতাংশ, সিঙ্গাপুর-১০ শতাংশ, ফিলিপাইন-১৭ শতাংশ, পাকিস্তান-২৯ শতাংশ, শ্রীলঙ্কা-৪৪ শতাংশ, মায়ানমার-৪৪ শতাংশ, লাওস-৪৮ শতাংশ।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা কার্যকর করা হবে আগামী ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে। আর যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ঘোষণা করা হয়েছে, তা কার্যকর হবে আগামী ৯ এপ্রিল মার্কিন স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে।


এ ক্যটাগরির আরো খবর..