× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা ব্যাপী সচেতনতামূলক সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে (১০টায়) বালিয়াডাঙ্গী চৌরাস্তা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই সমাবেশ চলে জেলার অন্যান্য ৫ উপজেলায় । স্বদেশ ভাবনায় গড়ে তুলি মানবিক বাংলাদেশ এই চেতনাকে উদ্বুদ্ধ করে পরিবেশন করা হয় জাগরণের গান ও কবিতা।

গান কবিতার এই ভিন্নধর্মী সমাবেশে জোট সভাপতি অনুপম মনি, সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, আবৃত্তি শিল্পী অমল টিক্কু, মেহেদী রাজু, সংগীত শিল্পী মোজাম্মেল হক, সরলা বালা,সানোয়ার হোসেন ছানু, সাদিয়া, জ্যোতিশ রায়, কায়ছার রুবেল, মুসা রাখাল, পলাশ চন্দ্র প্রেম, মুক্তিযোদ্ধা জেলা কমান্ড জিতেন্দ্র নাথ রায়, উদীচী সভাপতি সেতারা বেগম, সাংস্কৃতিক কর্মী জাবিন আক্তার লিজা, মাহামুদ হাসান প্রীন্স, রাজনৈতিক ব্যাক্তি মোস্তাক আলম টুলু,জুলফিকার আলী ভুট্টু সহ ছাত্র-শিক্ষক, ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশনেন। কেবল আইন প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মুল করা সম্ভব নয়। বিভ্রান্ত তরুণদের সুপথে ফিরিয়ে আনতে সারাদেশে সর্বত্র সাংস্কৃতিক চর্চাকে আরো বেগবান করতে হবে বলে মনে করেন সংস্কৃতি কর্মীরা।

সন্ধ্যায় সদর উপজেলা পুরাতন বাসষ্ট্যান্ড মোড়ে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..