× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

সন্ত্রাসী দিপু ভূঁইয়ার শাস্তি চাইলেন জেবি গ্রুপ চেয়ারম্যান সেলিম প্রধান

SDutta
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সন্ত্রাসী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ওরফে দিপু বাহিনীর হামলার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন জাপান বাংলাদেশ গ্রুপের (জেবি গ্রুপ) চেয়ারম্যান সেলিম প্রধান। তিনি সেখানকার এক স্বনামধন্য ব্যবসায়ী।

দিপু বাহিনীর আক্রমণে তার ঘর বাড়ি অফিস ফ্যাক্টরি ধ্বংসপ্রাপ্ত হয়। এতে ৫জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ক্ষতির শিকার হয়ে রাষ্ট্রের কাছে দিপু ভূঁইয়ার গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে নির্যাতনের শিকার সেলিম প্রধান জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সেলিম প্রধান বলেন, ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে দিপু ও তার দলবল আমার ভুলতার বাড়িতে হামলা করে। হামলাকারীরা তার বাড়িতে থাকা ৫০টি মোটরসাইকেল ও প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে। বাড়ির ভেতর আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়।

তিনি আরো বলেন, দিপু বিএনপি নেতা সেজে সাবেক আওয়ামী লীগ মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করেন। গাজীর সমস্তকিছু এখন দিপুর নিয়ন্ত্রণে। মঙ্গলবার গত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী গাজির বিরুদ্ধে মিছিল মিটিং হলে তার বাড়িতে হামলা চালায় দিপু বাহিনী। তিনি বলেন অতীতে গাজী তার বাড়িতে সন্ত্রাসী দিয়ে হামলা চালায়। এখন সেই গাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন হলে দিপু ভূঁইয়া তার বাড়িতে হামলা চালায়।

হামলার বিভিন্ন ফুটেজ সেলিম প্রধান একটি প্রজেক্টোরের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের দেখান।

সেলিম প্রধান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজের নিরাপত্তা চান।


এ ক্যটাগরির আরো খবর..