× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

পিআইডি

সনাতন ধর্মাবলম্বীদের কি বললেন ড. ইউনূস

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
সনাতন ধর্মাবলম্বী

আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে বিভেদ করার সুযোগ নেই। তাই দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত না হয়ে সবাইকে এক থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা সব সাংবিধানিক অধিকার ভোগ করবেন জানিয়ে বললেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় ধর্মীয় পরিচয় নয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমার অনুরোধ, আপনারা বিভিন্ন খোপে চলে যাবেন না। সবাইকে এক থাকতে হবে। আমাদের সাহায্য করেন, ধৈর্য ধরেন। আমরা না পারলে দোষ দিয়েন।’

তিনি বলেন, ‘কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না। আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে। এগুলো পচে গেছে।মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। নাগরিকের সাংবিধানিক অধিকার দিতে হবে।’

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘু নির্যাতনের বিচার চান। তারা একটি পৃথক কমিশন গঠনের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..