× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুমন দত্ত

সদরঘাটে চাঁদাবাজদের হাতে লাঞ্ছিত তেল ব্যবসায়ী

SDutta
হালনাগাদ: বুধবার, ২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে তেলের ব্যবসায়ীসহ কয়েকজন চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। চাঁদাবাজদের নাম সুমন ভূঁইয়া, জাকির ও গিয়াস। এদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী তেল ব্যবসায়ী আরিফুর রহমান সাদ্দাম। এসময় তার সঙ্গে ছিলেন অন্য তেল ব্যবসায়ীরা।

সাদ্দাম বলেন, আমার বাবা মিজানুর রহমান বর্তমান ঘাট শ্রমিক দলের সভাপতি। আমাদের পরিবার দীর্ঘ ৪০ বছর সদরঘাটে তেলের ব্যবসা করে আসছে। আমাদের কারো এই ব্যবসা করতে চাঁদা দিতে হয় নাই।

গতবছর ৫ আগস্টের পরে জেলে থেকে ছাড়া পায় সুমন ভূঁইয়া নামে এক সন্ত্রাসী। তিনি এলাকায় মূর্তিমান আতঙ্ক। জাকির গিয়াস কে নিয়ে তিনি একটি চাঁদাবাজি গ্রুপ তৈরি করেন। যাদের অত্যাচারের কারণে কেউ শান্তিতে ব্যবসা করতে পারছেন না। এরা নিজেদের বিএনপি লোক দাবি করে এসব কাজ করে যাচ্ছে। ব্যবসা করতে হলে তাদের অনুমতি নিতে হবে এই হুমকি তারা প্রায়ই দিয়ে যাচ্ছে।

গত ৩০ জুন সুমন ভূঁইয়া আমার বড় ভাইকে শারীরিকভাবে নির্যাতন করেন। আমাদের তেলের ট্যাংকারে দলবল নিয়ে হামলা করে। আমাদের প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর করেন। তাদের কে চাঁদা দিতে না চাইলে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। আমাদের কে হুমকিযুক্ত ম্যাসেজে মোবাইলে পাঠায়।

আমরা সদরঘাট এলাকায় শান্তিতে ব্যবসা করতে চাই। যা ইতিপূর্বে আমরা করে এসেছি। আমরা এই সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চাই।

তিনি এ ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের হস্তক্ষেপ আশা করে বক্তব্য শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..