× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

সত্যিই বিয়ে করতে চলেছেন ‘বাহুবলি’ ?

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

বয়স পঞ্চাশোর্ধ্ব হলেও বি-টাউনের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর সুপারস্টার সালমান খান। ভক্তরা এখনো অপেক্ষায় রয়েছেন, কবে সালমান তাঁর বিয়ের দিন-তারিখ ঘোষণা দেবেন। আর ভাইজানের পর ‘যোগ্য ব্যাচেলর’ কে? নিঃসন্দেহে সবাই একবাক্যে বলবেন ‘বাহুবলি’ তারকা প্রভাসের নাম।

কবে বিয়ে করছেন প্রভাস? দীর্ঘদিন ধরেই তাঁর বিয়ে নিয়ে নানা গুঞ্জন চর্চিত। যেকোনো অনুষ্ঠান বা সাক্ষাৎকারে এ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি। বিয়ের প্রসঙ্গ এলেই কৌশলে এড়িয়ে গেছেন বা দুষ্টুমি করে গেছেন প্রভাস। বহু তরুণীর ঘুম কেড়ে নেওয়া তেলেগু সুপারস্টার তিনি।

প্রভাসের নামের সঙ্গে জড়িয়েছে একাধিক নাম। গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘বাহুবলি’ খ্যাত নায়িকা আনুশকা শেঠিকেই বাস্তবের জীবনসঙ্গিনী করতে চলেছেন প্রভাস। তবে সে গুঞ্জন ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন দুজনই।

অবশেষে প্রকাশ্যে এলো প্রভাসের হবু স্ত্রীর পরিচয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্রনিবাসী জনৈক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রভাস। আর তা হতে চলেছে শিগগরিই। আসছে ছবি ‘সাহো’র মুক্তির পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস।

গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রভাস বা তাঁর পরিবারের কেউই এ নিয়ে মুখ খোলেননি। বিয়ে নিয়ে যতবারই প্রশ্ন করা হয়েছে, প্রভাস এড়িয়ে গেছেন। বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।

সম্প্রতি মুক্তি পেয়েছে সাহোর নতুন গান ‘ইন্নি সোনি’। এরই মধ্যে হিট গানের তালিকায় জায়গা করে নিয়েছে গানটি। বলিউড তারকা শ্রদ্ধা আর তেলেগু তারকা প্রভাসের নাচে মন মজেছে দুই অঙ্গনের ভক্তদের। বরফঢাকা পাহাড়ে প্রভাস-শ্রদ্ধার রোমান্স উষ্ণতা ছড়িয়েছে অন্তর্জালে।

‘সাহো’ প্রথমে ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কিছু কাজ বাকি থাকায় পেছানো হয়েছে তারিখ। সম্ভবত ৩০ আগস্ট মুক্তি পেতে পারে ছবিটি।


এ ক্যটাগরির আরো খবর..