× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

সত্তর শতাংশ মানুষের ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে -এস এম জিলানী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
বিএনপি সরকার গঠন করবে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশী-বিদেশী সকল জরিপে দেখা গেছে যে,সত্তর শতাংশ মানুষের ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে। হ্যাঁ, এটা সত্য এবং বাস্তব। কারণ, এখন বাংলাদেশে জাতীয় নেতা হিসেবে যার নাম সর্ব প্রথম উচ্চারিত হয় তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান,আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

গত বৃহস্পতিবার রাতে(২৯ জানুয়ারী) কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের বালুর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের বক্তব্যের নুন্যতম কোন সমালোচনা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই।তিনি তাঁর বক্তব্যে  এমন কোন শব্দ উচ্চারণ করে নাই যা শুনে কোন মানুষ মনে আঘাত পেতে পারে। তার মানে হচ্ছে,দেশের জনগণ তারেক রহমানকে মেনে নিয়েছেন। তাই এ জাতি তারেক রহমানকে তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করছেন।

তিনি উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে ৪ লক্ষ গৃহিনীকে ফ্যামিলী কার্ড দেওয়া হবে।এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে।এ ছাড়া কৃষকদেরকে কৃর্ষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার,বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে।স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

তিনি আরও বলেন, শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা.বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,শিক্ষক স্বপন কুমার দে,মনতোষ বৈদ্য,অধ্যাপক রণজিৎ মধু,ডা. জাহিদ হোসেন রিন্টু,বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ,আউয়াল শেখ,তসলিম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

এর আগে এস এম জিলানী কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে তারাকান্দর গ্রামে এসে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় তিনি বলেন,আমাকে আপনারা একটি বারের জন্য সুযোগ দিন। আমি সুখে দুখে আপনাদের পাশে থাকতে চাই।আমি যদি নির্বাচিত হতে পারি তা হলে এ এলাকাকে শান্তির আবাসভূমিতে পরিনত করবো।


এ ক্যটাগরির আরো খবর..