× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সততা নিয়ে কাজ করেও বড় হওয়া যায়ঃ শেখ আফিল উদ্দীন

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ  সততা নিয়ে কাজ করে কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এমন নজির দেশে অনেক আছে। কারোর ক্ষতি করে ফাঁকি দিয়ে উপার্জন করে ক্ষণিকের জন্য লাভবান হলেও স্থায়ীভাবে ভালো থাকা যায় না। দেখবেন এসব মানুষদের পরিবারে বিপদ কাটে না। আর সততা নিয়ে থাকলে সুখী হওয়া যায়, সম্মান পাওয়া যায়।
বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর ৮৫/১ শার্শা সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীন একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমার বাবা শেখ আকিজ উদ্দীন একজন শ্রমিক ছিলেন। খুলনা থেকে  ট্রেনে চড়ে ফেরি করে বাদাম বেঁচতে বেঁচতে কলকাতা যেতেন। পরে নিজ হাতে বিড়ি তৈরির কাজ শুরু করেন। এক সময়ে তার সততা তাকে দেশের একজন শীর্ষ ব্যবসায়ীর জায়গা করে দেয়। তাই আপনাদের (শ্রমিক)  মধ্যে সততা থাকলে একদিন আপনারাও বড় হতে পারবেন। কোনো ব্যবসায়ীর ক্ষতি করে কখনও নিজে লাভবান হওয়ার কথা ভাববেন না।
এমপি আফিল বলেন, কথা দিচ্ছি এবারও আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শ্রমিকদের বেতন বাড়ানো হবে।
তিনি বলেন, এতিমদের টাকা মেরে সেই মামলায় খালেদা জিয়া জেলে রয়েছেন। তার ছেলে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালাতক। তাদের সমর্থন দিয়ে আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেবেন। তাহলে আপনারা এগিয়ে যাবেন, এগিয়ে যাবে দেশ।
বন্দর হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদের সভাপত্বিতে সমাবেশে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসীর উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার ও বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..