× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

সচিবালয়ে প্লাস্টিক নিষিদ্ধকরণ ও আগতদের কাপড়ের ব্যাগ প্রদান অব্যাহত রেখেছে মনিটরিং টিম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
সচিবালয়ে প্লাস্টিক নিষিদ্ধকরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৩ টি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে। আজ সকাল ৯টার আগে থেকেই সচিবালয়ের ২ ও ৫ নং গেটে শুরু হয় এই কার্যক্রম।

অভিযানে সচিবালয়ে প্রবেশকারী কর্মকর্তা-কর্মচারী ও আগত দর্শনার্থীদের হাতে যদি নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া যায়, তাহলে তা জব্দ করে তাদেরকে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়। একই সঙ্গে পরবর্তী সময়ে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন, যাতে কেউ একবার ব্যবহার্য প্লাস্টিক বহন করে ভেতরে প্রবেশ করতে না পারে। এ সময় আগতদের এসইউপি এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম কেবল শুরু মাত্র। ধাপে ধাপে সারাদেশে সরকারি অফিসে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জীবনধারার প্রসার নিশ্চিত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..